মুজিবনগর উপজেলা তাঁতী লীগ নেতা গ্রেপ্তার 

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:১৫ পিএম


মুজিবনগর উপজেলা তাঁতী লীগের সেক্রেটারি গ্রেপ্তার 

মেহেরপুরের মুজিবনগর উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক গাউসুল আজমকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তার নিজ গ্রাম মোনাখালী থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

বিজ্ঞাপন

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান।

জানা যায়, ‘অপারেশন ডেভিল হান্টে’র আওতায় গাউসুল আজমকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন

এ বিষয়ে মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, থানায় ৫ আগস্ট পরবর্তী দায়েরকৃত একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission