ভাতিজার লাঠির আঘাতে প্রাণ গেল চাচার 

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:১৭ পিএম


ভাতিজার লাঠির আঘাতে প্রাণ গেল চাচার 
ফাইল ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় কলাগাছ থেকে কলা কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ভাতিজা রাজা মিয়ার (৪৫) লাঠির আঘাতে চাচা বেলায়েত হাওলাদারের (৬৫) মৃত্যু হয়েছে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মধ্যলোন্দা গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বেলায়েত হাওলাদারের সঙ্গে রাজা মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সকাল ১০টার দিকে রাজা বিরোধপূর্ণ জমির একটি কলা গাছ থেকে বেশকিছু কলা কেটে নিয়ে যায়। এ সময় বেলায়েত রাজা মিয়ার বাড়ি থেকে ওই কলা ফেরত আনতে গেলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাজা মিয়া বেলায়েতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মোটা লাঠি দিয়ে আঘাত করে। এতে বেলায়েতের মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা বেলায়েতকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে প্রেরণ করে। বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত রাজাকে গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission