চাঁদপুরে বিপুল পরিমাণ মাদকসহ ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ  

মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ , ০২:৪০ এএম


চাঁদপুরে বিপুল পরিমাণ মাদকসহ ব্যবসায়ী আটক
ছবি: আরটিভি

চলমান যৌথ অভিযানের অংশ হিসাবে চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে ফারুক বেপারীর (৩০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। 

সোমবার (৩ মার্চ) বিকেলে আটক মাদক ব্যবসায়ীকে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম।
 
বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুরের দায়িত্ব থাকা লেফটেন্যান্ট নাঈম ও সিনিয়র অফিসার জিয়াউল হক, ফরিদগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম ও এসআই এরশাদ এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করেছে। 

পুলিশ জানায়, ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন এর বিশকাটালি গ্রাম থেকে বিপুল পরিমাণ মাদকসহ ফারুক  বেপারীকে আটক করে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে ১১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭২ পিস ফেনসিডিল ও ১ হাজার ১শত ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, আটক ফারুক বেপারী বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় চারটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর সোমবার বিকেলে চাঁদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission