পানির সন্ধানে লোকালয়ে এসে আহত হরিণ, উদ্ধার করে চিকিৎসা

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ 

মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ , ০৯:০৪ এএম


সীতাকুণ্ডে আহত হরিণকে উদ্ধার
ছবি: আরটিভি

চট্টগ্রামের সীতাকুণ্ডে পানির সন্ধানে লোকালয়ে এসে কুকুরের কামড়ে আক্রমণের শিকার হয়ে আহত হলো এক চিত্রা হরিণ।

বিজ্ঞাপন

সোমবার (৩ মার্চ) দুপুর আনুমানিক দেড়টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আলিনগর গ্রামে বেড়িবাঁধ এলাকায় এ ঘটনাটি ঘটে।

বনবিভাগের লোকজন আহত হরিণকে উদ্ধার করে উন্নত চিকিৎসা সেবা দিতে হাসপাতালে ভর্তি করান। আজ সকালে বেড়িবাঁধ এলাকায় মিঠা পানির সন্ধানে বন থেকে একটি চিত্রা হরিণ লোকালয়ে চলে আসে। এ সময় সাগরের বেড়িবাঁধ এলাকায় থাকা একঝাঁক কুকুরের আক্রমণের শিকার হয় চিত্রা হরিণটি। এতে করে হরিণটি দৌড়ঝাঁপ করে এবং এদিক ওদিক ছোটোছুটি করতে গিয়ে হরিণটি ক্রমশ ক্লান্ত হয়ে পড়ে। তখন স্থানীয়রা আহত হরিণটিকে উদ্ধার করে বন বিভাগে খবর দিলে তারা এসে হরিণটিকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

এ দিকে সীতাকুণ্ড বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. রনি আলী খান বলেন, হরিণটি মিঠা পানি পান করতে লোকালয়ে চলে আসলে সাগরের বেড়িবাঁধ এলাকায় থাকা কুকুরের কামড়ে আক্রমণের শিকার হয় চিত্রা হরিণটি। স্থানীয় লোকজন আহত হরিণটিকে উদ্ধার করে আমাদেরকে খবর দিলে প্রাথমিকভাবে আমরা সীতাকুণ্ড উপজেলা প্রাণিসম্পদ অফিসে নিয়ে হরিণটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করি। তারপর উন্নত চিকিৎসা সেবা দিতে চট্টগ্রাম বন্যপ্রাণী ডিভিশন হাসপাতালে ভর্তি করানো হয়।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission