কৃষি জমির মাটি ইট ভাটায় ব্যবহার, ২ লাখ টাকা জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ , ০৫:৪২ পিএম


কৃষি জমির মাটি ইট ভাটায় ব্যবহার, ২ লাখ টাকা জরিমানা
ছবি: আরটিভি

ঝালকাঠির নলছিটিতে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার অপরাধে হাওলাদার ব্রিকস নামে একটি ইট ভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে এসআরবি ব্রিকস নামে একটি ইটভাটার ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয় ও ফায়ার সার্ভিসের মাধ্যমে ইট বিনষ্ট করে ভাটাটি বন্ধ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপু‌রে উপজেলার দপদপিয়া ও সারদল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অভিযান পরিচালনা করেন। এ সময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা, পরিদর্শক আমিনুল হক উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এএএ

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission