কুমিল্লায় হাত-পা, চোখ-মুখ বাঁধা নারীর মরদেহ উদ্ধার

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ , ০৬:৫৯ পিএম


কুমিল্লায় হাত-পা, চোখ-মুখ বাঁধা নারীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি

কুমিল্লার দেবিদ্বারে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার ইউছুফপুর কালভার্টের নিচ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় সনাক্ত হয়নি।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, উদ্ধারকৃত মৃত নারীর বয়স আনুমানিক ৩৫ হবে। তাকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হত্যা করে হাত-পা, চোখ-মুখ বাঁধা অবস্থায় হাইওয়ে সড়কের ব্রিজের ওপর থেকে কালভার্টের নিচে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে। 

মরদেহের হাতে-পায়ে, মুখে-মাথায় রক্তাক্ত ও আঘাতের চিহ্ন ছিল। মনে হচ্ছে গতকালই ওই নারীকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে মেরে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। 

ওসি শামসুদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে স্থানীয় গ্রাম পুলিশ আমাদের খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ সনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission