দেশকে অস্তিত্বহীন বানানোর ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টের দোসররা: সালাম পিন্টু 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৯ মার্চ ২০২৫ , ০২:৩০ পিএম


দেশকে অস্তিত্বহীন বানানোর ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টের দোসররা: সালাম পিন্টু 
ছবি: আরটিভি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, আজ বাংলাদেশ নানাভাবে ষড়যন্ত্রের সম্মুখীন। দেশকে অস্তিত্বহীন বানানোর জন্য ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট সরকারের দোসরা। তারা দেশের প্রতিটি কোনায় কোনায় এখনও বিদ্যমান রয়েছে। এ রমজান মাসে মহান আল্লাহ তায়ালার কাছে আমাদেরকে দোয়া চাইতে হবে, যেন মহান আল্লাহ তায়ালা এ দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকার ফিরে না আসতে পারে।

বিজ্ঞাপন

শনিবার (৮ মার্চ) টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাম পিন্টু বলেন, এ দেশে সকল ষড়যন্ত্র বাধা পেরিয়ে দেশটাকে আবার যেন নতুন আঙ্গিকে ঢেলে সাজানো যায়, সে ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের ভোটের অধিকার এবং গণতন্ত্রের অধিকারের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছি সেটি পূর্ণ প্রতিষ্ঠার জন্য সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনা আমার ওপর মিথ্যা মামলা দিয়ে ১৭ বছর কারাগারে রেখেছিল। তারপরও স্বৈরাচারী সরকারের কাছে কোনো মাথা নত করিনি। আমি সেই নেত্রীর দল করি, সেই নেতার দল করি যে নেতা স্বাধীনতার ঘোষণা দিয়ে একটি জাতিকে একটি দেশ এনে দিয়েছে। গণতন্ত্রের চর্চাকে সামনে রেখে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। তাই সরকারের কাছে অনতিবিলম্বে নির্বাচন দেওয়ার জন্য দাবি জানান তিনি।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ওমরা খান দিপু, মোস্তাফিজুর রহমান বাবু ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission