ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১০ মার্চ ২০২৫ , ০৮:৫৮ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হন। আহতারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার চাপরতলা গ্রামে ফুটবল খেলা নিয়ে ফকির গোষ্ঠীর বাবুর সঙ্গে একই গ্রামের মোল্লাবাড়ি গোষ্ঠীর আকাশের ঝগড়া হয়। এ নিয়ে রোববার সংঘর্ষে জড়িয়ে ছিল ফকির গোষ্ঠী ও মোল্লাবাড়ি গোষ্ঠীর লোকজন। এরই জের ধরে সোমবার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয় দুই গোষ্ঠীর লোকজন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। 

বিজ্ঞাপন

মোল্লা গোষ্ঠীর মো. সাজু ও ফকির গোষ্ঠীর আহাদ মিয়ার নেতৃত্বে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।  

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম বলেন, ফুটবল খেলা নিয়ে চাপরতলা গ্রামের মোল্লা গোষ্ঠী ও ফকির গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission