নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর হৃদয় আটক

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১০ মার্চ ২০২৫ , ১১:০৭ পিএম


নারীদের উত্যক্ত করার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর হৃদয় আটক
ছবি: আরটিভি

নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করার অভিযোগে মো. খালিদ মাহমুদ হৃদয় খান নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে সাভারের আমিনবাজার থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃত যুবক নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্যক্ত করাসহ পাগলের বেশ ধরে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য অশালীন মন্তব্য করে ভিডিও করেন। পরে তা টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আপ করেন। 

সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ওই যুবক দুজন হিন্দু ধর্মের মেয়েকে উদ্দেশ করে হিজাব বা বোরখা পরার কথা বলেন এবং অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন। যার কারণে তার বিরুদ্ধে সমাজে শান্তিপূর্ণভাবে বসবাসরত হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগ উঠে।

ওই যুবকের এমন কাজের কারণে সমাজে অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission