পদ্মায় নোঙর করা জিওব্যাগ বোঝাই বাল্কহেড ডুবে নিখোঁজ ২

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ১২ মার্চ ২০২৫ , ০৪:৪৭ পিএম


পদ্মায় নোঙর করা জিওব্যাগ বোঝাই বাল্কহেড ডুবে নিখোঁজ ২
ছবি: আরটিভি

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে নোঙর করা ‘মহসিন এক্সপ্রেস’ নামের একটি বাল্কহেড ডুবে গেছে। এতে ভেতরে থাকা দুই কর্মচারী নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘাটে নোঙর করা বাল্কহেডের দড়ি ছিঁড়ে গিয়ে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, মহসিন এক্সপ্রেস নামের ওই বাল্কহেডটি জিওব্যাগ নিয়ে নড়িয়ার কেদারপুর এলাকার পদ্মা নদীর পাড়ে নোঙ্গর করা ছিলো। বাল্কহেডটির সামনের অংশের জিওব্যাগ নামানো হলেও পেছনের দিকে জিওব্যাগ বোঝাই ছিল। এতে পেছনের দিকে অতিরিক্ত চাপ থাকায় মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নোঙ্গর করা বাল্কহেডটির রশি ছিঁড়ে গেলে মুহূর্তেই পানির মধ্যে তলিয়ে যায়।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এ সময় বাল্কহেডের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা দুজন কর্মচারী নিখোঁজ হয়। পরে জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে শরীয়তপুরে ডুবুরি দল না থাকায় ভোররাতে মাদারীপুর থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।

এ ব্যাপারে মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার লিয়াকত হোসেন বলেন, খবর পাওয়ার পর ডুবুরি দলের উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে পানির গভীরতা বেশি থাকায় বাল্কহেডটির সন্ধান পাওয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

জানতে চাইলে নড়িয়া থানার ওসি বলেন, পেছনের অংশে অতিরিক্ত চাপের কারণে বাল্কহেডটি পদ্মায় ডুবে গিয়ে ২ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission