পেয়ারা দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ১৬ মার্চ ২০২৫ , ০৪:৩৭ পিএম


পেয়ারা দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
ছবি: আরটিভি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক কারল সূরিচারা এলাকায় শিশু (৭) ধর্ষণের চেষ্টা করার অভিযোগে মোহর আলী (৫৯) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

রোববার (১৬ মার্চ) দুপুরে আসামিকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত বৃদ্ধ হলেন একই এলাকার মৃত বাহার উদ্দিনের ছেলে মোহর আলী (৫৯)। নারী শিশুটি তার বাবা মায়ের সঙ্গে কারল সূরিচালা এলাকার হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ওই শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় মোহর আলী ওই শিশুকে পেয়ারা দেবে বলে নির্জন বাঁশঝাড়ের ভেতরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির কান্নার শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে ধর্ষণকারী টের পেয়ে ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। শনিবার রাতেই শিশুটির মা বিউটি আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই রাতে এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে রোববার দুপুরে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ আহমেদ বলেন, শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission