ইটনার বৈষম্যবিরোধী সেই কমিটি স্থগিত, তদন্ত কমিটি গঠন

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ০২:৫০ পিএম


ইটনার বৈষম্যবিরোধী সেই কমিটি স্থগিত, তদন্ত কমিটি গঠন
ফাইল ছবি

ইটনা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনের একদিন পর সেই কমিটি স্থগিত করে তদন্ত কমিটি গঠন করেছে কিশোরগঞ্জ জেলা শাখা। 

বিজ্ঞাপন

রোববার (১৬ মার্চ) রাতে কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব মো. ফয়সাল প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইটনা উপজেলার ঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে সাধারণ ছাত্র-জনতার মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় উক্ত কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তথ্য যাচাই বাছাইয়ের মাধ্যমে কমিটি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত ইটনা উপজেলা আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে।

উল্লেখ্য, ১৫ মার্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইটনা উপজেলা শাখার কমিটি ঘোষণার পর আহ্বায়ক তানভীর আহমেদ হেরীকে নিয়ে তুমুল সমালোচনার ঝড় ওঠে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ছিলেন, এমন দাবি করে ফেসবুকে ছবি এবং ভিডিও ভাইরাল হয়। আর গণমাধ্যমের সংবাদে তার ছাত্রলীগের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসলে ইটনা কমিটি স্থগিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটি।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission