কুমিল্লা সেনানিবাসে জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ 

সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ০৭:০৮ পিএম


কুমিল্লা সেনানিবাসে জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার মাহফিল
ছবি: আরটিভি

কুমিল্লা সেনানিবাসে জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়ার উদ্যোগে আহত চার শতাধিক ছাত্র-জনতার সম্মানে কুমিল্লা সেনানিবাসের মাল্টিপারপাস শেডে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

বিজ্ঞাপন

ইফতার মাহফিলে ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক উপস্থিত থেকে আহতদের সঙ্গে কুশল বিনিময়, বিশেষ দোয়া এবং ইফতারে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার এবং পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানসহ সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক বলেন, জুলাই অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তির একটি গৌরবময় অধ্যায়। বাংলাদেশ সেনাবাহিনী জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব সদস্যের অবদান শ্রদ্ধাভরে স্বীকার করে। জুলাই গণঅভ্যুত্থানে পরবর্তী সময়ে সমগ্র বাংলাদেশে সর্বমোট ৪ হাজার ২২১ জন আহত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা সহায়তা গ্রহণ করেছেন। 

তিনি আরও বলেন, কুমিল্লা সেনানিবাসেও সর্বমোট ৬৩ জন এই চিকিৎসা সহায়তা পেয়েছেন। যাদের মধ্যে ২ জন এই মুহূর্তে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ সেবা দিতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য গর্ববোধ করেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission