যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন, তত তাড়াতাড়ি দেশ সংস্কার হবে: টুকু 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ০৯:২১ পিএম


যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন, তত তাড়াতাড়ি দেশ সংস্কার হবে: টুকু 
ছবি: আরটিভি

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন, তত তাড়াতাড়ি দেশ সংস্কার হবে। ২০২৪ সালের ভোটকেন্দ্রে মানুষ ছিল না, কুত্তা ছিল, কুত্তা মার্কা নির্বাচন দিয়েছিল শেখ হাসিনা।
 
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশে সন্ত্রাস জন্ম দিয়েছে আওয়ামী লীগ, চাঁদাবাজির জন্ম দিয়েছে আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবনতি হচ্ছে তাই দ্রুত নির্বাচন দিন। জনগণের ক্ষমতা তাদের হাতে দিয়ে দিন।  

গালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আসগর আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীর, কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী সদস্য সৈয়দ শহিদুল ইসলাম টিটু, আবদুল্লাহ কাফী শাহেদ, জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র মমিনুল হক নিক্সন, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান টিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফী ইথেন, শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিমুদ্দিন বিপ্লব, টাঙ্গাইল বারের অতিরিক্ত পিপি লাল মাহমুদ, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, জেলা তাঁতি দলের আহ্বায়ক শাহ আলম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন


আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission