ফ্যাসিবাদ বিরোধীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলবো: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ০৪:৩৩ পিএম


ফ্যাসিবাদ বিরোধীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলবো: টুকু
ছবি: আরটিভি

ফ্যাসিবাদ বিরোধীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলবো বলে মন্তব্য করেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

সোমবার (৩১ মার্চ) টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ফ্যাসিবাদরা এ দেশে মানুষের ওপর গত ১৭ বছর সর্বোচ্চ জুলুম করেছে। আজ সেই ফ্যাসিবাদ বিদায় হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন যারা করেছে তাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলবো। 

সারাদেশের মতো টাঙ্গাইলেও পালিত হচ্ছে ঈদুল ফিতর। এ উপলক্ষে জেলায় ১ হাজার ৩১৩টি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজ অনুঠিত হয় সকালে সাড়ে ৯টায়। নামাজে রাজনৈতিক নেতাসহ সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেন। 

প্রধান জামাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্যাহ আল মামুন, পৌরসভার প্রশাসক মোহাম্মদ সিহাব রায়হান, জেলা জামায়াতে আমির আহসান হাবীব মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়। ঈদের নামাজ পড়ান টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জামান। নামাজ শেষে দেশ-জাতির কল্যাণ কামনা ও বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission