কিশোরগঞ্জ কারাগারে ছাত্র আন্দোলনে হামলার আসামির মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ০৭:৪৪ পিএম


কিশোরগঞ্জ কারাগারে ছাত্র আন্দোলনে হামলার আসামির মৃত্যু
সুজিত চন্দ্র দে। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা কারাগারে সুজিত চন্দ্র দে (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ২টা ২০মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

বুধবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের জেল সুপার রীতেশ চাকমা।

সুজিত চন্দ্র দে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের ঢাকী ঠাকুরপাড়া গ্রামের মৃত বদির চন্দ্র দে ওরফে অধীর দের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মিঠামইন থানায় গত ৯ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি মামলার আসামি তিনি। এ মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৮ ফেব্রুয়ারি থেকে তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে ছিলেন।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জের জেল সুপার রীতেশ চাকমা বলেন, মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটে সুজিত চন্দ্র হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে হাজতি আসামি সুজিত দেকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ২০ মিনিটে সুজিত দে মারা যান।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission