স্বাস্থ্যখাতের দুর্নীতি রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে: মনির হায়দার 

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ১১:৩৩ পিএম


স্বাস্থ্যখাতের দুর্নীতি রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে: মনির হায়দার 
ছবি: আরটিভি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার বলেছেন, স্বাস্থ্যখাতের দুর্নীতির বিষয়টি রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা করা হয়েছে। ফলে এটা ব্যাপকতা লাভ করেছে। দেশে দীর্ঘদিন ধরে গণতন্ত্র না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতির মধ্য দিয়ে দুর্নীতি বেড়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

মনির হায়দার বলেন, খুব বেশি করাপশান ও ইরেগুলেটারিজের জন্য যে কয়েকটি ক্ষেত্র অনেক দিন থেকে চিহ্নিত তার মধ্যে আমাদের স্বাস্থ্যখাত আছে; আরও অনেক খাত আছে। এগুলোর জন্য স্বাস্থ্যখাত ম্যানেজমেন্টে যারা আছেন তাদের দায়-দায়িত্ব কতটুকু তারচেয়ে বড় বিষয় হলো যে, রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দেওয়ায় অনেক দূরে চলে গিয়েছে এ খাতের দুর্নীতি। 

বিজ্ঞাপন

Meherpur_chief_adviser_assitant_Monir_Hider__news_pic_(4)

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যেখানে সরকারি পদে দায়িত্ব পালন করেন তাকে বলে পাবলিক অফিস। পাবলিক অফিসের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করাই হলো গণতন্ত্রের প্রধানতম লক্ষ্য। দেশে দীর্ঘদিন গণতন্ত্র ছিল না। গণতন্ত্র না থাকার সবচাইতে বড় কুফল হলো- সমাজে দুটি জিনিসের ভয়ংকর রকমের ঘাটতি তৈরি হয়। সেটি হলো- ট্রান্সপারেন্সি এবং একাউন্টিং। এটা একটু রাজনৈতিক বক্তব্য মনে হতে পারে কিন্তু আসলে এটি রাজনৈতিক না। 

বিজ্ঞাপন

Meherpur_chief_adviser_assitant_Monir_Hider__news_pic_(2)

তিনি আরও বলেন, আমরা গণতন্ত্র বলতে বুঝি একটা নির্বাচন। থার্ড ওয়াল্ডে এভাবে চিন্তা করা হয়। কিন্তু সিভিলাইজড ওয়ার্ল্ড যে সমস্ত দেশে গণতন্ত্রের চর্চা হয়; তারা গণতন্ত্র বলতে নির্বাচনটাকে বোঝে গণতন্ত্রে প্রবেশের দরজা হিসেবে। আর গণতন্ত্র বলতে তারা বোঝে এবং বোঝায় ট্রান্সপারেন্সি এবং একাউন্টিবিলিটি। একটা সিসটেম যেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া কোন আধুনিক সমাজ হয় না। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সাহারিয়া শায়লা জাহান। অনুষ্ঠানে মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। নিরবচ্ছিন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও নিরাপদ কর্মস্থল তৈরিতে করণীয় সম্পর্কিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এর আগে একদিনের সরকারি সফরে সড়ক পথে শুক্রবার সকালে তিনি নিজ জেলা মেহেরপুরে আসেন।

আরটিভি/এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission