নতুন আরেকটি রাজনৈতিক দলের যাত্রা শুরু

আরটিভি নিউজ

শনিবার, ১০ মে ২০২৫ , ০৮:৩৫ পিএম


নতুন আরেকটি রাজনৈতিক দলের যাত্রা শুরু
সিলেটে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ স্বরাজ পার্টির (বিএসপি) সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

দেশে রাজনীতিতে যাত্রা শুরু করেছে আরেকটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশ স্বরাজ পার্টি (বিএসপি)। নতুন রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক গিয়াস উদ্দিন আহমদ।

শনিবার (১০ মে) দুপুরে সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কনফারেন্স হলে সংবাদ সম্মেলন থেকে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটে।

সংবাদ সম্মেলনে দলটির লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে বলা হয়, প্রবাসীদের মান উন্নয়নে, প্রবাসীদের সহযোগিতা নিয়ে সবার সমন্বয়ে এই সংগঠন করা হয়েছে। 

গিয়াস উদ্দিন আহমদ সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনের ধারা তৈরি করতে চাই। দেশের উন্নয়ন ও জাতির কল্যাণই আমাদের মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপি-আওয়ামী লীগের দীর্ঘমেয়াদি রাজনীতির বাইরে গঠনমূলক ও বিকল্প রাজনৈতিক ধারার প্রয়োজনীয়তা থেকেই বিএসপি গঠিত হয়েছে। দলটি সমাজে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক-সামাজিক সংস্কারে অঙ্গীকারবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট বিভাগের সভাপতি মাসুদুর রহমান চৌধুরী (মাসুদ মিয়া), সিলেট জেলার সভাপতি হারুন চৌধুরী, ওসমানী নগর উপজেলার সমন্বয়ক মো. বশির মিয়া, সিলেট জেলার সদস্য মো. আশিল মিয়া, আরজু মিয়াসহ প্রমুখ।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission