আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের 

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০১:২৬ পিএম


আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের 
প্রতীকী ছবি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মো. শরীফ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারপাড়া ইউনিয়নের ফাজিলপুর (অলির বাজার) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. শরীফ ফাজিলপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।

সদর দক্ষিণ থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, সকাল সোয়া ১০টার দিকে বৃষ্টি শুরু হলে শরীফ বাড়িরপাশে পুকুরপাড়ে আম কুড়াতে যায়। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে তাকে পারিবারিক ভাবে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরটিভি/এএএ/এআর  

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission