নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৪ মে ২০২৫ , ১২:১১ পিএম


নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার
ছবি: আরটিভি

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার নিখোঁজের ১২ ঘণ্টা পর পলাশ বাড়ি কামাল গার্মেন্টসের পাশের পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১৪ মে) সকালে স্থানীয়রা পুকুরে দুটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে আশুলিয়া থানা পুলিশ সকাল নয়টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

নিহত লিমন হোসেন (১০) পাবনা জেলার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে এবং মানিক হোসেন (৮) জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে বলে জানা যায়। তারা আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতো। 

বিজ্ঞাপন

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল শিশুরা। সকালে বাসার পাশের এলাকার পুকুরে শিশু দুটির মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন এলাকার লোকজন।

আশুলিয়া থানার উপ পরিদর্শক সাইফুল্লা আকন্দ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission