জমি নিয়ে বিরোধ, ছোট ভাইকে কুপিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৮ মে ২০২৫ , ০৮:০৯ পিএম


জমি নিয়ে বিরোধ, ছোট ভাইকে কুপিয়ে হত্যা
ছবি: আরটিভি

বাগেরহাটের মোরেলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আপন ছোট ভাই সুনীল মাতাকে (৫৫) কুপিয়ে হত্যা করেছেন নিখিল মাতা (৬০) নামের এক ব্যক্তি। শনিবার রাত ৯টায় রামচন্দ্র্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই ঘাতক নিখিলকে আটক করেছে পুলিশ।  

বিজ্ঞাপন

রোববার (১৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ওসি মো. রাজীব আল রশিদ। 

নিহত সুনীল মাতা ওই গ্রামের সুধাংশু মাতার ছেলে। তার স্ত্রী ও ৩ সন্তান রয়েছে। 

বিজ্ঞাপন

জানা যায়, পারিবারিক দ্বন্দ্ব ও সীমানা-সংক্রান্ত বিরোধের জের ধরে সুনীলকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তারই আপন বড় ভাই নিখিল ও ভাইয়ের ছেলে নিলকান্ত। পরে গুরুতর আহত সুনীলকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।

এ বিষয়ে থানার মোরেলগঞ্জ থানার ওসি মো. রাজীব আল রশিদ বলেন, সীমানা সংক্রান্ত বিরোধের কারণে শনিবার বিকেলে সুনীল মাতার সঙ্গে ঝগড়া হয় তার বড়ভাই নিখিল মাতা ও ভাইয়ের ছেলে নীলকান্তের সঙ্গে। ওই ঘটনার জের ধরে রাত ৯টার দিকে নিখিল ও নীলকান্ত সুনীলকে কুপিয়ে জখম করে। বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে সুনীল মাতার মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, শনিবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে ঘাতক বড় ভাই নিখিল মাতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission