বিয়ের ১৪ দিনেই বজ্রপাতে যুবকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২০ মে ২০২৫ , ০৩:৩৪ পিএম


বিয়ের ১৪ দিনের পার হয়নি বজ্রপাতে যুবকের মৃত্যু
নিহত রুম্মান মিয়া লিমন। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে বিয়ের মাত্র ১৪ দিনের মাথায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক যুবক। নিহত ওই যুবকের নাম রুম্মান মিয়া লিমন (২২)।

মঙ্গলবার (২০ মে) সকালে সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়নের তাজনগর এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত রুম্মান মিয়া লিমন তাজনগর পশ্চিমপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে।

নিহতের পারিবার জানায়, সদ্যবিবাহিত লিমন ছিলেন স্থানীয় ওয়ার্ড জামায়াতে ইসলামীর পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক। মাত্র ১৪ দিন আগে ধুমধাম করে লিমনের বিয়ে হয়। জীবনের নতুন অধ্যায় শুরুর আনন্দে কাটছিল দিনগুলো। তবে মঙ্গলবার সকালে তিনি নববধূকে ঘরে রেখে বাবা-মায়ের সঙ্গে জমিতে বরবটি তুলতে যান।

সেই সময় আকাশে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি সেচ মেশিন ঘরে আশ্রয় নেন। কিন্তু সেখানেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় লিমনের।

এ বিষয়ে ইদিলপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মোকলেছুর রহমান বলেন, নতুন বউ রেখে লিমনের এমন মৃত্যু শুধু পরিবার নয়, পুরো গ্রামবাসীর জন্যই গভীর বেদনার।

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission