মাসুদের টানে ভারতীয় তরুণী নওগাঁয়, অতঃপর...

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ০৬:৫২ পিএম


প্রেমের টানে ভারতীয় কিশোরী নওগাঁয়
ফাইল ছবি

প্রেমের টানে নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এক ভারতীয় কিশোরী। 

বিজ্ঞাপন

বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার বামনপাড়া বিওপি সীমান্ত পিলার ২৪৫/সি এস এলাকা দিয়ে ওই কিশোরী বাংলাদেশে প্রবেশ করে। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে সাপাহার থানায় হস্তান্তর করে। এ ঘটনায় সীমান্ত আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বাবনগোলা থানার কাশেমপুর গ্রামের ১৬ বছর বয়সী কিশোরী নুপুর সরকারের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের মাসুদের পরিচয় হয়। পরবর্তীতে মাসুদ ভারতে কাজ করতে গেলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ঘটনার দিন প্রেমিক মাসুদের সঙ্গে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে নুপুর। তবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা মাসুদকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান। নুপুর একাই বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে বামনপাড়া বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করে।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, ঘটনার পরপরই পতাকা বৈঠকের মাধ্যমে মেয়েটিকে ফেরত নেওয়ার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পরে সন্ধ্যায় বিজিবি সদস্যরা ওই কিশোরীকে সাপাহার থানায় হস্তান্তর করে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, বিজিবির মাধ্যমে মেয়েটিকে থানায় হস্তান্তরের পর সীমান্ত আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মেয়েটিকে থানায় রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission