জি এম কাদেরের বাড়িতে হামলা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১০:০৫ পিএম


জিএম কাদেরের বাড়িতে হামলা
ছবি : সংগৃহীত

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টার দিকে রংপুর নগরীর সেনপাড়া স্কাইভিউ বাসভবনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হামলার সময় দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে আগুন দেন। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে দুর্বৃত্তদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।  হামলার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, এদিন বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন জি এম কাদের।  এ সময় তিনি অন্তর্বর্তী সরকার ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চলমান বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন।

বিজ্ঞাপন

জাপা চেয়ারম্যান বলেন, দেশ মহাদুর্যোগকাল পার করছে। সামনের দিকে মহা বিপদের আশঙ্কা। দেশ ভালো চলছে না। সবকিছু অচল হয়ে পড়ছে, ভেঙে পড়ছে।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর। বিরোধী দলের যাবতীয় সুবিধা ভোগ করে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছিল এই জাতীয় পার্টি।
 
‘প্রত্যেক ইলেকশনের আগে অবৈধ সরকারি দলের বিরোধিতার নামে ভণ্ডামি করত। তারপর নির্বাচনের ঠিক কয়েকদিন আগে জিএম কাদের ভারতে গিয়ে নেগোসিয়েশন করে ডামি বিরোধী দল সেজে বসে থাকতো। সেই জি এম কাদের এখনও বাইরে কীভাবে? সরকারকে ধাক্কা না দিলে কি কাজ হয় না? নাকি প্রত্যেকটা কাজের জন্য ছাত্র-জনতাকে নতুন করে মাঠে নামতে হবে?’

বিজ্ঞাপন

আরটিভি/আরএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission