স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ০৫:৩৪ পিএম


স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার 
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রীর আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া প্ররোচনার মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছমিউদ্দিন। 

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মৃত জোনাকি আক্তার (১৯) আখাউড়া পৌরসভার দেবগ্রামের বাসিন্দা জুয়েল মিয়ার (২৮) স্ত্রী। বিয়ের পর থেকেই স্বামী জুয়েল মিয়া প্রায়ই তাকে পিত্রালয় থেকে টাকা এনে দিতে চাপ দিতেন বলে অভিযোগ রয়েছে। পারিবারিক কলহের জেরে ১১ জুন সকালে জোনাকি তার স্বামীর বাড়িতে বিষাক্ত ক্যারির বড়ি খেয়ে আত্মহত্যা করেন।

পরবর্তীতে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন ফাতেমা আক্তার আখাউড়া থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত স্বামী জুয়েল মিয়াকে গ্রেপ্তার করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছমিউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। 


আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission