কীটনাশকের ব্যবহার কোনোমতেই রাখা যাবে না: ফরিদা আখতার

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৮ জুন ২০২৫ , ১১:২৪ পিএম


কীটনাশকের ব্যবহার কোনমতেই রাখা যাবে না: উপদেষ্টা ফরিদা আখতার
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার: ছবি: আরটিভি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কীটনাশকের ব্যবহার কোনমতেই রাখা যাবে না। কীটনাশক বন্ধ করতেই হবে। আমাকে যদি রাস্তায় নামতে হয়, আমি রাস্তায় নামবো। এটা আসলে বিষ। বিষকে কি করে আমার খাদ্য উৎপাদনে ব্যবহার করি। 

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) বিকেলে টাঙ্গাইল শহরের মেইন রোডে অবস্থিত ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক কার্যালয়ের হল রুমে সবুজ পৃথিবী ও নয়াকৃষি আন্দোলনের আয়োজনে নিরাপদ খাদ্য সম্মেলনে জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিষ দিয়ে এখনও মাছও ধরা হচ্ছে। গরু ছাগল কিন্তু ঘাস খেতে পারছে না, সেখানে আগাছা নাশক ছিটিয়ে দিয়ে ওটাকেও বিষাক্ত করে দেওয়া হচ্ছে। এই বিষাক্ত পরিবেশ থেকে আমাদের বের হতেই হবে। বাংলাদেশ অনেক সুন্দর দেশ, অনেক সমৃদ্ধ দেশ। আমরা চাইলেই এ দেশেকে একটা সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। যদি আমরা এসব জিনিস বন্ধ করে দেই।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশিদ, বুরো বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক ইস্তাক আহমেদ, উবিনীগের পরিচালক সীমা দাস সিমু প্রমুখ।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission