দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নরসিংদীতে বিএনপি নেতা বহিষ্কার 

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ০২:১৩ পিএম


দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নরসিংদীতে বিএনপি নেতা বহিষ্কার 
বিএনপি নেতা আব্দুল কাইয়ুম সরকার। ছবি: সংগৃহীত

নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি। মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপির মিডিয়া সেল থেকে কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। 

বিজ্ঞাপন

বুধবার (৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা বিএনপির দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ।

দলটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারকে বিএনপি প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।  

বিজ্ঞাপন

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আকরামুল ইসলাম সমির বলেন, আব্দুল কাইয়ুম মেঘনায় অবৈধ বালু ব্যবসা করে শতকোটি টাকার মালিক বনে গেছেন। তিনি এলাকায় আওয়ামী দোসর পুনর্বাসনে নিয়োজিত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। তার কারণে ত্যাগী বিএনপি কর্মীরা কোণঠাসা হয়ে পড়েন অনেকটা। তার বিরুদ্ধে রাজ্জাক চেয়ারম্যান হত্যাসহ ৪টি হত্যা মামলা, অবৈধভাবে অন্যের জমি জবরদখল করে মাটি ভরাট করা, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, চাঁদাবাজির অভিযোগসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। তার বহিষ্কারের খবরে সবাই খুশি।

এ দিকে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর হুঁশিয়ারি দিয়েছে দলের নাম ভাঙিয়ে যারা অপকর্ম করবে তাদের দলে ঠাঁই হবে না। কাইয়ুমের এই বহিষ্কার দলের জন্য সুফল বয়ে নিয়ে আসবে। ভবিষ্যতে দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করার সাহস পাবে না।

বিজ্ঞাপন

নরসিংদী জেলা বিএনপির দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ বলেন, বহিষ্কার আদেশ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছি। এব্যাপারে জেলা বিএনপি থেকে আমাকে কোন কিছু জানানো হয়নি।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission