মাছের ঘেরে গোসলে গিয়ে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর

আরটিভি নিউজ 

বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ০৫:১২ পিএম


মাছের ঘেরে গোসলে গিয়ে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর
ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় মাছের ঘেরে গোসল করতে গিয়ে ডুবে প্রিয়া খানম (১১) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার কাশীপুর ইউনিয়নের বসুপটি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রিয়া উপজেলার বসুপটি গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে স্থানীয় সারুলিয়া হাফেজি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রিয়া তার ছোট ভাইসহ বাড়ির পাশের কয়েকজন শিশুদের সঙ্গে একটি মাছের ঘেরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে পানিতে হাবুডুবু খেতে থাকে সে। পাশে থাকা অন্য শিশুরা কিছু বুঝে ওঠার আগেই তলিয়ে যায় প্রিয়া। পরে তারা দ্রুত বিষয়টি প্রিয়ার পরিবারকে জানায়।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক বিল্লাল আহম্মেদ তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission