নদীতে ডুবে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ১১:১৯ পিএম


নদীতে ডুবে যুবকের মৃত্যু
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রদীপ রায় (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রদীপ ঘিডোব গ্রামের গ্রামে আনন্দ মোহন রায়ের ছেলে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, বিকেলের দিকে বাড়ির পাশে টাঙ্গন নদীতে গোসল করতে যান প্রদীপ। এ সময় তিনি পানিতে তলিয়ে যান। এলাকার লোকজন খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করেন। এ ঘটনায় পীরগঞ্জ থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

আরটিভি/এএএ/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission