বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

আরটিভি নিউজ 

রোববার, ১৩ জুলাই ২০২৫ , ১১:০৬ এএম


বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে বিষাক্ত সাপের কামড়ে নার্গিস আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১১ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।  

নিহত নার্গিস আক্তার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ধনীরামপুর গ্রামের মনির মিয়ার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ছবির সরকার। 

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে নার্গিস আক্তার তার বসতঘরে থাকা ছাগলের বাচ্চা ধরতে গেলে বিষধর সাপ তার হাতে ছোবল মারে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ডাক্তার। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission