পৌর ফটকে ময়লা ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ 

রোববার, ১৩ জুলাই ২০২৫ , ০২:৩২ পিএম


পৌর ফটকে ময়লা ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতিবাদ
ছবি: আরটিভি

কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা বেতন বাড়ানো ও চাকরি স্থায়ী করণের দাবিতে মূল ফটকে ময়লা আবর্জনা ফেলে অভিনব কর্মবিরতি পালন করেছেন। এদিকে সড়কে ময়লা ফেলে তাদের এই আন্দোলনের ফলে পরিবেশ দূষিত হচ্ছে ও নাগরিকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

রোববার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলন শুরু করে পরিচ্ছন্ন কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি মানা হচ্ছে না। যেখানে একজন দিনমজুর শ্রমিক কমপক্ষে ৫০০ টাকা মজুরি পায় সেখানে তারা ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ করে ২৭৫ টাকা পান। তাই তাদের মজুরি ৫০০ টাকা ও চাকরি স্থায়ী করতে হবে। না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

কুষ্টিয়া পৌরসভার মেয়র পদ শূন্য থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান প্রশাসকের দায়িত্ব পালন করছেন। তিনি আশ্বাস দিলে দুপুর ১টার পর পরিচ্ছন্ন কর্মীরা আন্দোলন প্রত্যাহার করেন।

আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission