জলাশয়ে ভাসছিল নিখোঁজ ২ শিশুর জুতা, অতঃপর...

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৩ জুলাই ২০২৫ , ০৭:০২ পিএম


জলাশয়ে ভাসছিল নিখোঁজ ২ শিশুর জুতা, অতঃপর...
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের সদর উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর ২ শিশুর মরদেহ একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) সকালে সদরের দাপুনিয়া কাওয়ালটি এলাকা থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া নিহত শিশুরা হলো- দাপুনিয়া কাওয়ালটি এলাকার আসাদুজ্জামান রুবেলের ছেলে রেজুয়ান আহমেদ (৫) এবং আরিফ রব্বানীর ছেলে মুহাম্মদ হোসাইন (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকালে রেজুয়ান আহমেদ ও মুহাম্মদ হোসাইন বাড়ির সামনে খেলা করছিল। বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা শিশুদের খুঁজে না পেয়ে আশপাশের এলাকা ও বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি শুরু করেন। কিন্তু দিনভর খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মেলেনি।

এরপর রোববার সকালে বাড়ির পাশের একটি জলাশয়ে শিশুদের জুতা ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হলে তল্লাশি চালিয়ে জলাশয়টি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission