নোয়াখালীতে বিএনপির ৩ নেতা আটক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৮ , ০১:৫১ পিএম


নোয়াখালীতে বিএনপির ৩ নেতা আটক

নোয়াখালী জেলা শহরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপির তিন নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

আটকরা হলেন নোয়াখালী পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু হানিফ, নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ ভূইয়া ও পৌর যুবদল নেতা মো. রিয়াজ।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। পুলিশের এ অভিযান চলছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

জেবি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission