সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ আটক ৬৮

সাতক্ষীরা প্রতিনিধি

বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৮ , ০২:০৯ পিএম


সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ আটক ৬৮

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৩৪ নেতাকর্মীসহ ৬৮ জনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যা হতে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সদর থানায় ৩০ জন, কলারোয়া থানায় সাতজন, তালা থানায় চারজন, কালীগঞ্জ থানায় পাঁচজন, শ্যামনগর থানায় ১১ জন, আশাশুনি থানায় চারজন, দেবহাটা থানায় তিনজন ও পাটকেলঘাটা থানায় চারজনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আটক উল্লেখযোগ্য বিএনপি-জামায়াত নেতাকর্মীরা হলেন তালা থানা যুবদলের সহ-সভাপতি মো. আশরাফুল ইসলাম (৪৫), কলারোয়া থানার তেঁতুলিয়া ইউপি ছাত্রদলের সভাপতি মো. ওলিউর রহমান (৩০), মো. ইউসুফ আলী (৩৫), কেরালকাতা ইউপির ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি, মো. খোরশেদ আলম (৩৬), শ্যামনগর থানার সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছাইল উদ্দিন (৫৩), ১০ নম্বর আটলিয়া ইউপির বিএনপির সভাপতি শাহিন (৪৫), কাশিমারী ইউপির দুই নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি পাটকেলঘাটা থানার সাজ্জাদ হোসেন (৪৫) ও খলিষখালী ইউপির ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. তোহিদুল আমিন (৪৫)।

আরও পড়ুন: 

বিজ্ঞাপন

জেবি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission