স্কুলছাত্রী ‘ধর্ষণের শিকার’, ভিডিও ভাইরালের পর তোলপাড়

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১১:৩২ পিএম


স্কুলছাত্রী ‘ধর্ষণের শিকার’, ভিডিও ভাইরালের পর তোলপাড়
ফাইল ছবি

নওগাঁর মান্দায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী পাশবিক নির্যাতনের (ধর্ষণ) শিকার হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ধর্ষকের পরিবার প্রভাবশালী হওয়ায় তারা থানার মামলা করতে যেতে পারছে না।

অভিযুক্ত যুবকের নাম রিফাত হোসেন (২৪)। তিনি পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

নির্যাতনের শিকার স্কুলছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, বুধবার দুপুরে গ্রামের এক মাতবরের বাড়িতে ডেকে নিয়ে টাকার বিনিময়ে বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে। অভিযুক্তের পরিবার প্রভাবশালী হওয়ার কারণে থানায় যেতে পারছি না। 

ওই স্কুলছাত্রীর মা বলেন, আমার মেয়ে গত শনিবার দুপুর ১২টার দিকে গ্রামের প্রাথমিক বিদ্যালয় মোড়ের একটি দোকানে নুডলস কেনার জন্য যায়। সে বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা রিফাত হোসেন মুখ চেপে ধরে নির্মাণাধীন ওয়াশ ব্লকের ভেতরে নিয়ে যায়। সেখানে ধানী নামের এক ব্যক্তির সহায়তায় মেয়েকে ধর্ষণ করে রিফাত। এরপর নুডলস না কিনে বাড়ি ফিরে শুয়ে পড়ে। সারা দিন খাওয়াদাওয়াও করেনি। গত সোমবার মেয়ের ধর্ষণের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর মেয়েকে জিজ্ঞাসা করে ঘটনার বিষয়ে জানতে পারি।

পাশবিক নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রী জানায়, ওয়াশ ব্লকের ভেতরে নিয়ে আমার ছোট ভাইকে জবাই করে হত্যার হুমকি দিয়ে রিফাত খারাপ কাজ করেছে। এ সময় সেখানে ধানী দাদু বাইরে পাহারা দিচ্ছিলেন। ঘটনাটি প্রকাশ করলে রিফাত আমার বাবাকেও হত্যা করবে বলে হুমকি দিয়েছে। ভয়ে আমি বাড়িতে কিছুই বলতে পারিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, গত সোমবার ‘ফারজানা ফারিয়া অন্তরা’ নামের ফেসবুক আইডি থেকে ধর্ষণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়। আমরা ধর্ষক রিফাতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। 

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা, এ ঘটনায় বুধবার বিকেলে দুইজনের নামে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এএএ 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission