প্রাইভেটকারের ধাক্কায় রূপপুর প্রকল্পের কর্মকর্তা নিহত

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ২০ জুলাই ২০২৫ , ১১:০৬ এএম


প্রাইভেট কারের ধাক্কায় রূপপুর প্রকল্পের কর্মকর্তা নিহত
ছবি: আরটিভি

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় মাসুম আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে শহরের হাসপাতাল সড়কের পূর্ব টেংরী এলাকায় এ ঘটনা ঘটে।

মাসুম আলম রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র প্রকল্পের রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান হেসের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাসুম আলম নামাজ আদায় শেষে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় সড়কে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। তিনি ঈশ্বরদী শহরের শেরশাহ রোডে ভাড়া বাসায় বসবাস করতেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। 

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এএএ/এস

 

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission