স্ত্রীকে ভিডিও কলে রেখে যে কাণ্ড ঘটালেন স্বামী

আরটিভি নিউজ 

রোববার, ২০ জুলাই ২০২৫ , ০১:১৪ পিএম


স্ত্রীকে ভিডিও কলে রেখে যে কাণ্ড ঘটালেন স্বামী
ছবি : সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীকে ভিডিও কলে রেখে সাব্বির হোসেন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ জুলাই) দিনগত রাতে পৌর এলাকার দামগাড়া সড়ক পাড়ায় এ ঘটনা ঘটে।

সাব্বির হোসেন উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে ঢাকায় গার্মেন্টসে চাকরিরত অবস্থায় সাব্বির প্রেম করে সুমাইয়া খাতুন (২০) নামে এক তরুণীকে বিয়ে করেন। মাসখানেক আগে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফিরলে পরিবারের সদস্যরা তাদের মেনে নেয়নি। পরে স্ত্রীকে নিয়ে পৌর এলাকার দামগাড়া সড়কে একটি ভাড়া বাসায় ওঠেন এবং স্থানীয় এক হোটেলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।

তবে সপ্তাহখানেক আগে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হলে সুমাইয়া ঢাকায় ফিরে যান। স্ত্রীকে বারবার ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন সাব্বির। শেষ পর্যন্ত শুক্রবার রাতে স্ত্রীকে ভিডিও কলে রেখে ওড়না দিয়ে তীরের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। ভিডিও কলে ঘটনা প্রত্যক্ষ করে সুমাইয়া তাৎক্ষণিকভাবে তাদের এক প্রতিবেশীকে বিষয়টি জানান। প্রতিবেশীরা ছুটে গিয়ে সাব্বিরকে ঝুলন্ত দেখতে পান এবং পুলিশে খবর দেন।

বিজ্ঞাপন

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি/এএএ/এস

বিজ্ঞাপন


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission