কুকুরকে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা, ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ

বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১১:৩৭ এএম


কুকুরকে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে একটি কুকুরকে গলায় ফাঁস লাগিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে ও পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। একদল বখাটের করা এ অপকর্মের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বখাটেদের পুলিশ খুঁজে বের করেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, পথেঘাটে ঘুরে বেড়ানো একটি কুকুরকে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে প্রকাশ্যে হত্যা করেছে স্থানীয় কিছু বখাটে। এ ঘটনার ভিডিও করে স্থানীয় মোজাম্মেল হোসেন মোহন নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এরপর বিষয়টি ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা প্রকাশ করেছেন মানবিক মানুষরা।

বিজ্ঞাপন

পরে বিষয়টি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), প্রাণিসম্পদ কর্মকর্তাদের জানান স্থানীয়রা।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, অভিযুক্তদের অভিযান চালিয়ে খুঁজে বের করা হয়েছে। এর মধ্যে খোকন হাওলাদার নামে একজনকে তাৎক্ষণিক পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অন্যরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তারা ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মুচলেকা নেওয়া হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission