খালেদার সাজার আনন্দে মহড়া, ছাত্রলীগ নেতার মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৮ , ১১:০১ পিএম


খালেদার সাজার আনন্দে মহড়া, ছাত্রলীগ নেতার মৃত্যু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে ছাত্রলীগের বের করা মোটরসাইকেল মহড়ায় অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন বুলবুল আহাম্মেদ (২৬) নামে এক ছাত্রলীগ নেতা। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কে মহড়ার মোটরসাইকেল উল্টে আহত হন তিনি। পরে আজ শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত বুলবুল সাভার পৌর ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তিনি  মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বানিয়াঘোনা গ্রামের বাবা বোরহান উদ্দিনের ছেলেন। আহতরা হলেন ছাত্রলীগকর্মী এনায়েত হোসেন ও রনি।

বিজ্ঞাপন

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে উপজেলা ও পৌর ছাত্রলীগ বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল মহড়া শুরু করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে একটি বুলবুল, এনায়েত ও রনিকে বহনকারী মোটরসাইকেলটি উল্টে তারা আহত হন। পরে গুরুতর আহত বুলবুল ও এনায়েতকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে বুলবুলের মৃত্যু হয়।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য (ঢাকা-১৯ আসন) মো. এনামুর রহমান বলেন, সব ধরনের মহড়া ও শোভাযাত্রা করতে নিষেধ করেছিলাম আমরা। এরপরও তারা মহড়া দিয়েছে। সেই মহড়ার কারণেই একজনের মৃত্যু হলো, যা খুবই দুঃখজনক।

বিজ্ঞাপন

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগ নেতার মৃত্যুর কথা শুনেছি। তবে এখনো কোনও অভিযোগ পাইনি।

এসএইচ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission