শরীয়তপুরে বিএনপির ৫ নেতাকর্মী আটক

শরীয়তপুর প্রতিনিধি

শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৮ , ১১:১২ পিএম


শরীয়তপুরে বিএনপির ৫ নেতাকর্মী আটক

শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করার সময় বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার বাদ জুমা শরীয়তপুর কোর্ট মসজিদ এলাকা থেকে মিছিলটি বের করে বিএনপি নেতাকর্মীরা। পরে বিকেলে এই মিছিলের জের ধরে শহরের কোর্ট চত্বর এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করে পালং মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল মাতবর, শরীয়তপুর পৌর যুবদলের সহ-সভাপতি সোহেল সরদার, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জনি খান, যুবদল নেতা বাবুল ও কামাল হোসেন।

বিজ্ঞাপন

এ দিকে একই ঘটনার জের ধরে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি রুহুল আমিন মুন্সির বাড়িতে পুলিশ ব্যাপক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবারের লোকজন।

এছাড়াও পুলিশ জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্যার বাসায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে না পেয়ে একটি মোটরসাইকেল নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন আরিফ মোল্যা।

বিজ্ঞাপন

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, ৪-৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসএইচ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission