দিনাজপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

আরটিভি অনলাইন ডেস্ক

শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৮ , ১০:৫৯ এএম


দিনাজপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও আহত হয়েছেন আরও একজন।  আহত ব্যক্তিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার রাত সোয়া নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে বীরগঞ্জ-কাহারোল পাকা সড়কে একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
--------------------------------------------------------
আরও পড়ুন: শরীয়তপুরে বিএনপির ৫ নেতাকর্মী আটক
--------------------------------------------------------

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মোটরসাইকেল আরোহী আব্দুল কুদ্দুস মারা যান। তিনি খানসামা উপজেলার পুলেরহাট গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে।

আহত বাকি দুজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আরিফ বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের মোকবুল পানুয়ার ছেলে।

বিজ্ঞাপন

এছাড়া আহত আরিফের স্ত্রী সাবিনাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission