হিলিতে কর্তব্যরত চিকিৎসককে মারধর, আটক ১০ 

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ , ০৭:৩৫ পিএম


হিলিতে কর্তব্যরত চিকিৎসককে মারধর, আটক ১০ 
ছবি: আরটিভি

দিনাজপুরের হিলিতে হাসপাতালের রোগীকে ছাড়পত্র দেওয়াকে কেন্দ্র করে কর্তব্যরত মেডিকেল অফিসারকে মারধরের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম।  

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত-কাজেম উদ্দিনের ছেলে ওমর ফারুক ও তার স্ত্রী সুখী খাতুন, চন্ডিপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে  আল মামুন, দক্ষিণ বাসুদেবপুর এলাকার আব্দুর রশিদের ছেলে আমিরুল ইসলাম, মধ্য-বাসুদেবপুর এলাকার কুতুব উদ্দীনের ছেলে খোকন মণ্ডল, মধ্য-বাসুদেবপুর এলাকার আবু বক্করের ছেলে শাওন হোসেন, চন্ডিপুর গ্রামের সাদেক হোসেনের ছেলে সাদ্দাম হোসেন, একই এলাকার সাছেদক হোসেনের ছেলে ওয়াদুদ হোসেন, আনোয়ার হোসেনের ছেলে আলতাব হোসেন ও মোজাম্মেল হকের ছেলে আহসান হাবীব। 

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে উপরোক্ত আসামিরা কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমানকে মারধর করে। 

বিজ্ঞাপন

এ ঘটনায় ডা. মশিউর রহমান বাদী হয়ে হাকিমপুর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দিনাজপুর ডিবি পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়। আটককৃতদের দিনাজপুর আদালতের মাধ্যমে জেলতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। 

আরটিভি/এএএ

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission