ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা বিএনপির বিজয়: মঈন খান

আরটিভি নিউজ

বুধবার, ০৬ আগস্ট ২০২৫ , ০৬:২৯ পিএম


ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা বিএনপির বিজয়: মঈন খান
ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করায় বিএনপির বিজয় হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

বিজ্ঞাপন

বুধবার (৬ আগস্ট) দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করায় বিএনপির বিজয় হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে মঙ্গলবার রাতে আমাদের বিজয় হয়েছে। এখন নেতাকর্মীদের কাজ হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচনে জয়লাভের মাধ্যমে বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশ হিসেবে গঠন করা।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকারের কাজ সরকার করেছে। তবে শুধু সময় নয়, আমরা চাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং জয়ী হবে।

তিনি আরও বলেন, স্বৈরাচার পতনের দীর্ঘ ১৫ বছরের যে আন্দোলন করেছে বিএনপি ও গণতন্ত্রকামী দেশের জনগণ। তার পরিণতি ছিল জুলাই-আগস্ট আন্দোলন। জুলাই-আগস্ট আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা সাধারণ ছাত্র ও জনতার পরিচয়ে মিশে গিয়ে স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছিল। এ সত্য কেউ অস্বীকার করতে পারবে না।

বিজ্ঞাপন

মঈন খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যে আন্দোলন চলছে তাতে দেশের মানুষ প্রতিদিন আরও বেশি করে যুক্ত হচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান ছিল একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের স্পষ্ট বার্তা। সে ইতিহাস আমাদের প্রেরণা দেয়। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে। আজকে বৃষ্টির মধ্যেও এ বিজয় র‌্যালি প্রমাণ করে জনগণ এখনও পরিবর্তনের পক্ষে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission