গভীর রাতে আওয়ামী লীগের মিছিল, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ , ১২:৪০ পিএম


গভীর রাতে আওয়ামী লীগের মিছিল, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে অভিযান চালানোর সময় এক পুলিশ কর্মকর্তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। সোমবার রাত ২টার দিকে ইশান মিস্ত্রি হাট-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান।

আহত ওই পুলিশ কর্মকর্তার নাম আবু সাঈদ রানা। তিনি বন্দর থানার উপপরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।

বিজ্ঞাপন

জানা যায়, সল্টগোলা এলাকায় একটি ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় উপপরিদর্শক আবু সাঈদ রানাকে এলোপাতাড়ি কোপানো হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। 

এদিকে ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী এলাকাজুড়ে যৌথ অভিযান শুরু করে। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

বিজ্ঞাপন

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান বলেন, অভিযানে আমাদের একজন অফিসার গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission