ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়কসহ গ্রেপ্তার ২

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৪ আগস্ট ২০২৫ , ০১:০১ এএম


ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়কসহ গ্রেপ্তার ২
আশফাক মাহমুদ জন ও শাকিল আহমেদ। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন এবং সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, আটক যুবলীগ নেতা জন এবং আওয়ামী লীগ নেতা শাকিলের বিরুদ্ধে শিবির কর্মী ইবনুল পারভেজ হত্যা মামলা, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে।

তাদের ঢাকা থেকে ঝিনাইদহে আনার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission