আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

সোনারগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ০৮:২৬ এএম


আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গণপিটুনিতে এক ডাকাত নিহতের ঘটনা ঘটেছে।  

বিজ্ঞাপন

সোমবার (৮ সেপ্টেম্বর ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকার বায়তুল আতিক জামে মসজিদের পাশে প্রভাকরদী কবরস্থান সংলগ্ন আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশায় ডাকাতির চেষ্টা করার সময় জনতা ডাকাতকে ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের নাম মো. আয়নাল (৪২)। সে আড়াইহাজারের প্রভাকরদি এলাকার  মো. মাহির ছেলে।

বিজ্ঞাপন

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য  মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। 

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission