১১ দিনেও খুলেনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ , ০৩:১৯ পিএম


১১ দিনেও খুলেনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি: আরটিভি

১১ দিন ধরে বন্ধ থাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) দ্রুত খুলে দেওয়া, বহিরাগত হামলার বিচার এবং একাডেমিক কার্যক্রম শুরু করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় এলাকার জব্বারের মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হকের নেতৃত্বে প্রশাসনের সঙ্গে বৈঠক হয়। ওই বৈঠকে শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি উপস্থাপন করেন। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসন জানিয়েছিল, রাতের মধ্যেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানানো হবে। তবে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, এমনকি সিন্ডিকেট মিটিংও ডাকা হয়নি।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকায় তারা নিয়মিত ক্লাস ও পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে সেশনজটসহ বড় ধরনের একাডেমিক সংকটে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট মিটিং ডেকে ছয় দফা দাবি বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission