৫৩ বছরে শাসকরা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি: ফয়জুল করীম

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ , ০২:৫৬ পিএম


৫৩ বছরে শাসকরা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি: ফয়জুল করীম
ছবি: আরটিভি

৫৩ বছরে শাসকরা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে রোববার (২২ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ হাকিমপুর উপজেলা শাখা আয়োজিত হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এক পথসভায় তিনি এ কথা বলেন। 

ফয়জুল করীম বলেন, গত ৫৩ বছরে যারা এই দেশের শাসক ছিল তারা দেশকে ভাল কিছু উপহার দিতে পারেনি। তারা এই দেশের জনগণের জন্য কল্যাণকারী কোনো কাজ করতে পারেনি। ওদেরকে অনেকবার পরীক্ষা করেছেন, একবার ইসলামকে পরীক্ষা করুন। ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসেনি, ইসলাম বিজয়ী হওয়ার জন্য দুনিয়াতে এসেছে। 

যদি ফেল করি, দ্বিতীয়বার আপনাদের কাছে আর আসবো না বলেও মন্তব্য করেন তিনি। 

পরে তিনি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সভাপতি ডা. নূর আলম সিদ্দিককে ঘোষণা দেন। এতে দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission