বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজার সৈকতে পর্যটকদের ঢল

সাইফুর রহিম শাহীন

বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ , ০৩:১৩ পিএম


বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজার সৈকতে পর্যটকদের ঢল
ছবি: আরটিভি

শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটিকে ঘিরে লাখো পর্যটক ভিড় করেছেন কক্সবাজারে। আজ শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে পর্যটকরা ভিড় জমাতে শুরু করেন কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে। বৈরী আবহাওয়ার মাঝেও দুপুরের পর থেকে সুগন্ধা, কলাতলী, লাবণীসহ সৈকতের প্রতিটি পয়েন্ট পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে। লম্বা ছুটিতে ভ্রমণে আসা পর্যটকদের আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর কক্সবাজার।

সংশ্লিষ্টরা জানান, টানা ছুটির সুযোগে কক্সবাজারের সব হোটেল-মোটেল ও রিসোর্টের প্রায় শতভাগ রুম বুক হয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সৈকতে প্রতিমা বিসর্জন ও পর্যটকদের ভিড় সামাল দিতে পুলিশ-র‌্যাবের পাশাপাশি সেনা সদস্যরাও মোতায়েন আছেন।

Cox5522

কলাতলী মেরিন ড্রাইভ আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, টানা ছুটির কারণে কক্সবাজারের সব হোটেল-মোটেল ও রিসোর্টের শতভাগ রুম বুকিং হয়ে গেছে। কোথাও কোনো রুম খালি নেই।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ বলেন, বিপুল সংখ্যক পর্যটক আসায় অপরাধীরা যেন সুযোগ নিতে না পারে সে জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। পর্যটন জোনের প্রতিটি মোড়ে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর আছেন।

Cox11

দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটি থাকায় ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীর চাপ বেড়েছে। এ কারণে রেলওয়ে কর্তৃপক্ষ মঙ্গলবার রাত থেকে আগামী ৪ অক্টোবর পর্যন্ত ‘ট্যুরিস্ট এক্সপ্রেস’ নামে একজোড়া বিশেষ ট্রেন চালু করেছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission