মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

আরটিভি নিউজ

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ , ০২:৫৯ পিএম


মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাদে টিকটক করার সময় বিদ্যুতায়িত মেয়েকে বাঁচাতে গিয়ে রোজিনা আক্তার নামে এক মা মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার মেয়ে ও দাদি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ছোট বিনাইরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রোজিনা আক্তার টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কামারপাড়া এলাকার সোহেল মিয়ার স্ত্রী। তারা আড়াইহাজারে বিনাইচর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয়রা জানায়, সোহেল মিয়া স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।

দুর্ঘটনার দিন রোজিনা আক্তারের মেয়ে সুরভী আক্তার ছাদে গিয়ে টিকটক করার সময় বিদ্যুতের খোলা তারের সংস্পর্শে আসে। বিষয়টি দেখতে পেয়ে মা তাকে ধাক্কা দিয়ে বাঁচাতে গিয়ে নিজেই বিদ্যুৎ স্পৃষ্ট হন। এ সময় দাদি মাসুদা বেগম (৬০)ও আহত হন। তাদেরকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রোজিনা আক্তারকে মৃত ঘোষণা করেন। সুরভী আক্তার ও মাসুদা বেগমকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বাড়ির মালিক শফিকুল ইসলাম অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বারবার তারগুলো নিরাপদভাবে সরানোর জন্য বলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিটি-২ এর আড়াইহাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার টি এম মেসবাহ উদ্দীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে একটি টিম পাঠানো হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বাড়ির সম্প্রসারণের কারণে বিদ্যুতের তারের দুরত্ব কমে গিয়েছিল। খুঁটি বসানোর জন্য উদ্যোগ নেওয়া হলেও প্রতিবেশীদের বাধায় কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল, যা সমাধান করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission